মালদার প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪ - The News Lion

মালদার প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪




দি নিউজ লায়ন ;  বৃহস্পতিবার ভোরে  মালদা জেলার  সুজাপুরে ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠলো গোটা এলাকা। প্লাস্টিকের কারখানার গোডাউনে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। এখনো বোঝা যাচ্ছে না কিভাবে হয়েছে বিস্ফোরণ। প্লাস্টিকের কারখানায় প্রচুর শ্রমিক কাজ করছিল বিস্ফোরণের সময়। 


প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে৪  জন শ্রমিক নিহত আরও চারজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং  দমকল। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। 


মালদা  জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে , সুজাপুরের একটি প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণ ঘটে। উদ্ধারকাজ চলছে। এখনো পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কারখানা থেকে বের করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ভেতরে আরো কেউ আটকে রয়েছে কিনা তা  খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.